রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

যুক্তরাষ্ট্র নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। দোদুল্যমান রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

গত শনিবার ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া ও মিশিগানে বাইডেনের প্রচারে অংশ নিয়েছেন ওবামা। নির্বাচনি প্রচারে একই মঞ্চে দুইজনের উপস্থিতির ঘটনা এটিই প্রথম। এসময় বাইডেন বলেন, করোনাকে পরাজিত করবে যুক্তরাষ্ট্রের জনগণ। তবে তার প্রথম পদক্ষেপ হবে ট্রাম্পকে পরাজিত করা।

এদিকে, নির্বাচনের আগে পেলসেলভানিয়ায় শেষ চারটি প্রচার সমাবেশে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

এরইমধ্যে সাড়ে আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ