মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

হেফাজতে ইসলামের দূতাবাস ঘেরাও কর্মসূচি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবিতে বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন আল্লামা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।

ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং করে সংগঠনটি। কর্মসূচি বাস্তবায়নে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।

এর আগে ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গত শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমমনা ইসলামি দলসমূহের ব্যানারে গণমিছিল অনুষ্ঠিত হয়। এই গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ