সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

৩ হাসপাতাল ঘুরেও চিকিৎসা পায়নি যমজ শিশু, লাশ নিয়ে বাবা হাইকোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর তিনটি হাসপাতালের পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চিকিৎসা না দেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করা হয়েছে।

তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া যমজ দুই নবজাতক সন্তানের লাশ নিয়ে গতকাল রোববার বাবা আবুল কালাম ন্যায়বিচার চেয়ে হাইকোর্টের দারস্থ হন। পরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, সন্তানদের বাবা ভুক্তভোগী আবুল কালাম সুপ্রিম কোর্টের একজন কর্মচারী। চিকিৎসা না পেয়ে তাঁর দুটি সন্তান মারা যায়। এ ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। এবং ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালের পরিচালকদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পরে সন্তানদের বাবা ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম সাংবাদিকদের জানান, তার যমজ সন্তান দুটি ছয় মাসের মাথায় (২৪ সপ্তাহ) রোববার হাসপাতালে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় জন্মগ্রহণ করে। এ অবস্থায় তাদের মুগদা ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। সেখানে তাদের ভর্তি না নিয়ে নবজাতকদের নিয়ে শ্যামলী শিশু হাসপাতালে যেতে বলা হয়।

শ্যামলী শিশু হাসপাতাল কর্তৃপক্ষও শিশু দুটির ভর্তি নেয়নি। পরে নবজাতকদের নিয়ে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। সেখানেও বিভিন্ন অজুহাত দেখিয়ে ভর্তি নেওয়া হয়নি। হাসাপতালের সামনে ভর্তির জন্য অপেক্ষমাণ থাকাবস্থায় বাচ্চা দুটি মারা যায়। পরে তিনি হাসপাতাল থেকে নবজাতক নিয়ে সরাসরি হাইকোর্টে আসেন এবং বিষয়টি আদালতের নজরে আনেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ