সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালে রাখতে সরকার ব্যর্থ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, করোনায় দেশের সাধারণ মানুষ যখন বিপর্যস্ত, ঠিক সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকশচুম্বি মুল্যবৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিষহ করে তুলবে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎবিলের বোঝায় মানুষ দিশাহারা। অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্র¯ত্ম শ্রমজীবী মানুষ-কৃষক-নিম্নবিত্তকে সহায়তা দেয়ার পরিবর্তে সরকার প্রধানত শিল্পপতি-ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে। এই মহামারির সময়েও যে লাগামহীন দুর্নীতি-প্রতারণা ও জালিয়াতি হতে পারে, সেই নজির স্থাপিত হয়েছে বাংলাদেশে।

তিনি আরো বলেন, দুর্দশাগ্রস্ত গরিব-মধ্যবিত্তের জন্য রেশনব্যবস্থা চালু ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। নারী-শিশু ধর্ষণকারীদের শরীয়াহ আইনে দ্রম্নত বিচার করতে হবে এবং দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশে চরম বিপর্যয় দেখা দিবে।

পীর সাহেব বলেন, করোনাভাইরাসে দেশের মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। সংক্রমণ মোকাবিলায় ব্যর্থ সরকার জনগণকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, যারা মরার মরবে ও যারা বাঁচার বাঁচবে। করোনাজনিত অর্থনৈতিক মন্দার অজুহাতে ছাঁটাই-বেতন কর্তন চলছে, বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। প্রবাসীরা অনেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। যা একটি দেশের জন্য অশনিসংকেত।

পীর সাহেব চরমোনাই বলেন, হতাশাগ্রস্ত মানুষের মুক্তির একমাত্র ঠিকানা ইসলাম। তিনি সকলকে মুক্তির মোহনা ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ