সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছেন ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে সন্ত্রাসবাদ মোকাবেলায় ও মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ডিসেম্বরের মধ্যেই এ সংক্রান্ত একটি আইন সংসদে পাশ করা হবে বলে জানা গেছে।

সূত্র মতে, প্রস্তাবিত সেই আইনের আওতায় রয়েছে, মসজিদগুলোতে কীভাবে অর্থ আসছে, তা প্রশাসন কর্তৃক খতিয়ে দেখা হবে। ধর্মীয় সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয়াদী তদন্ত করে দেখা হবে। সম্প্রতি এ ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন।

অন্যদিকে, স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ এখন চরমপন্থী মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রস্তাবিত বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো পুরুষ যদি অসুস্থ হন এবং বলেন নারী চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন না, তাহলে তাকে পাঁচ মাসের জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা করা হবে। আবার কোনো নারী যদি পুরুষ চিকিৎসকের কাছে যেতে অস্বীকৃতি জানায়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া ধর্মীয় কারণ দেখিয়ে কোনো সরকারি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করলে অথবা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান ফরাসি সরকারের শীর্ষস্থানীয় এই আইন প্রণেতা।

এদিকে, সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন করে বিতর্কের ঝড়। ফ্রান্স প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ