রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: ইউজিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পর্যায়ে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নিতে গিয়ে শিক্ষার্থীরা করোনা ভাইরাস আক্রান্ত হলে স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব নিতে হবে বলে জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে শিক্ষার্থীদের করোনা ভাইরাস চিকিৎসার দায়িত্ব নেবে না ইউজিসি।

সোমবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সাতটি নিদের্শনা মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অনার্স ও মাস্টার্সে ক্লাস ও পরীক্ষার ক্ষেত্রে দিনে একটি প্রোগ্রাম করতে পারবে। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্রতি ক্লাসে একসঙ্গে অনধিক ১০ (দশ) জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শেষ করতে হবে। শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ক্যাম্পাসে আসতে পারবেন এবং তা শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যে ক্যাম্পাস থেকে প্রস্থান নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে শেষ করতে হবে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ছয় ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

গত ৭ মে জারি করা সাধারণ নির্দেশাবলী যথাযথ প্রতিপালন ও অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানিয়েছে ইউজিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ