রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

কিশোরগঞ্জের শেখ রহমান মার্কিন সিনেটর নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর পদে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড।

নির্বাচিত হওয়ায় বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে শেখ রহমান বলেন, সকলের আশীর্বাদে বহুজাতিক একটি সমাজে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মধ্যে অন্যরকমের একটি আনন্দ রয়েছে যা আমাকে আরও সামনে এগোতে সহায়তা করবে।

শেখ রহমানের নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০৪ জন। এরমধ্যে শ’খানেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন। বাকিরা সবাই ভিন্ন ভাষা, বর্ণ আর ধর্মের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ