সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

চকরিয়ায় তানজীমে আহলে হকের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
নিজস্ব সংবাদদাতা>

কক্সবাজার চকরিয়ায় কওমি আলেমদের সমন্বয়ে গঠিত তানজীমে আহলে হকের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কর্তৃক ইসলাম ও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর চকরিয়া সিস্টেম কমপ্লেক্সের সামনে সংগঠনের যুগ্ম সেক্রেটারি মাও. ছরওয়ার আলম কুতুবী'র সঞ্চালনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপজেলার সকল কওমি মাদ্রাসার পরিচালক, শিক্ষা পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

সমাবেশ পূর্বে চিরিংগা মাদ্রাসার মাঠ হতে আরকান সড়ক হয়ে থানা রাস্তা মাথার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন আগত বিক্ষুব্ধ জনতা। পরে পার্শ্ববর্তী সিস্টেম কমপ্লেক্সর সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, একজন মানুষের বাক স্বাধীনতা থাকতেই পারে। বাকস্বাধীনতার অর্থ এই নয় যে, ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বের দু্ইশ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করবে!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ