সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নিজে নিজে জিতে গেলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে নিজে নিজে জিতে গেলেন ট্রাম্প। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিজেকে জয়ী বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে ভাষণে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা বড় ব্যবধানে জিতেছি। আমরা বড় উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

কিন্তু তাদের এই জয়কে থামিয়ে দিতে চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হচ্ছে। জানান নির্বাচনী ফলাফল নিয়ে লড়াইয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

তিনি বলেন, লাখ লাখ মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন এবং খুব দুঃখের বিষয় একটি দল বিরোধীদের অনৈতিকভাবে সাহায্য করার চেষ্টা করছে। আমরা তাদের পক্ষে থাকবো না। নির্বাচনের ফলাফল নিয়ে জালিয়াতি হচ্ছে। বিষয়টিকে জাতির জন্য খুবই লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ