সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

প্রতিবাদ জানাতে গিয়ে ফ্রান্সের পক্ষ নিলেন আরব আমিরাতের ইসলামিক স্কলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হোসাইন: রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অবমাননার প্রতিবাদ জানাতে গিয়ে ফ্রান্সের পক্ষ নিলেন আরব আমিরাতের ইসলামিক স্কলার ওয়াসিম ইউসুফ। তার প্রতিবাদের পন্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জর্ডানের বংশোদ্ভূত আরব আমিরাতের বিশিষ্ট ইসলামিক স্কলার ওয়াসিম ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রেরণের মধ্য দিয়ে এ বিতর্কের সূত্রপাত ঘটে।

ভিডিও বার্তায় তিনি মুসলমানদের ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননার বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রতি আহবান ব্যক্ত করেন।

পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার জেরে শিক্ষক হত্যার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ‘পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে যে বিরুপ ধারনার আবহ তৈরি হয়েছে, এর জন্য স্বয়ং মুসলমানদেরই কয়েকটি দল দায়ী। যারা ধর্মের নাম দিয়ে হত্যাযজ্ঞ চালায়। তিনি এর স্বপক্ষে যুক্তি দেয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘সারলিয়াব্দ নামক যে ম্যাগাজিনটি রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে, সে ম্যাগাজিনে তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ব্যঙ্গাত্মক কার্টুন ও প্রকাশ করা হয়েছিল, কিন্তু তার প্রতিবাদে তো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সূত্র: আল-জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ