সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মাওলানা ওলিপুরীর সুস্থতার দোয়া চাইলেন পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম ওলিপুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আজ বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী আমাদের সকলের জন্য ছায়াস্বরূপ। তিনি দলমত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের প্রিয় ব্যক্তি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ।

পীর সাহেব চরমোনাই নিজেও বিশেষভাবে আল্লাহর কাছে ওলিপুরীর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন ও দেশের সকল ইসলাম প্রিয় মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী অসুস্থাবস্থায় বর্তমানে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ