শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মার্কিন নির্বাচন: ১১ অঙ্গরাজ্যের ৭টিতে বাইডেন, ৪টিতে ট্রাম্প এগিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত ১১ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সাত অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জিতেছেন চারটি রাজ্যে।

সাত রাজ্যে বাইডেনের প্রাপ্ত মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৬৯। আর চার রাজ্যে তার প্রাপ্ত মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩৩।

কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে জয় পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে আলাবামা, মিসিসিপি, ওকলাহোমা ও টেনেসি-তে জয় পেয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে যেতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। সে ক্ষেত্রে অ্যারিজোনা, আইওয়া, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, টেক্সাস ও উইসকনসিনকে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। ব্যাটলগ্রাউন্ড ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে সাতটার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হবে বেশির ভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হবে আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ