রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মেইন-অ্যারিজোনা জিতে বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বশেষ মেইন এবং অ্যারিজোনা রাজ্যের ফলাফলে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মেইনের চারটি এবং অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোটে বিজয়ী হয়ে বাইডেন এর এখনো পর্যন্ত সংগ্রহ ২৩৮ ইলেকটোরাল ভোট।

তবে এখনও ২১৩টি ইলেকটোরাল ভোট নিয়েই পড়ে আছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) সর্বশেষ মেইন ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়। দু’টিতেই বিজয়ী হন জো বাইডেন। এর পাশাপাশি নেভাদা রাজ্যেও এগিয়ে আছেন জো বাইডেন। তবে পেনসিলভানিয়া এবং জর্জিয়ায় এখনও এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প।

সমীকরণ ঠিকঠাক থাকলে উইসকনসিন এবং মিশিগান রাজ্য জয় করতে পারলে হোয়াইট হাউজের টিকিট পেয়ে যেতে পারেন জো বাইডেন।

এদিকে, ২১৩ ইলেকটোরাল ভোট নিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ। এরই মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রয়োজনে দেশটির সর্বোচ্চ আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ