মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ডাক্তার ছাড়াই অস্ত্রোপচার, ১৭ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতিতে সন্তান প্রসবের কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে এই সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং তাদের দু’টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) রাতে সন্তান প্রসবের সময় নবজাতকের রহস্যজনক মৃত্যুর অভিযোগে চালানো হয় এই অভিযান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতকের মৃত্যুর বিষয়ে একজন নারী থানায় অভিযোগ নিয়ে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দক্ষিণখানের শাহনাজ জাহান নামের ওই নারী অভিযোগে বলেছেন, তার অন্তঃসত্ত্বা বোনকে গত মঙ্গলবার বিকেলে একজন চিকিৎসকের অধীনে ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভর্তি করান। মধ্যরাতে প্রসব ব্যথা উঠার পর নার্সরাই তার প্রসব করান। সে সময় ডাক্তার ছিলেন না। প্রসবের বেশ পরে ডাক্তার আসেন।

এ ছাড়া প্রসবের পর কিছু একটা পড়ার শব্দ পেয়েছেন তার বোন। কী পড়েছে, পুত্র না কন্যা সন্তান হয়েছে, কেমন আছে তার এসব প্রশ্নের কোনো জবাব দেয়নি নার্সরা। রাত ১২টায় প্রসব করলেও রাত ২টায় তাদের জানানো হয় মৃত সন্তান হয়েছে, যোগ করেন শাহনাজ জাহান।

চিকিৎসক ও নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু এবং তার বোনকে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, রাতে ডায়াগনস্টিক সেন্টারে অভযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ১০ লাখ টাকা এবং পাশে ক্রিসেন্টের দু’টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সাত লাখ টাকা জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ