সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিশ্বনবির অবমাননায় সরকারের নীরবতার কারণ জাতি জানতে চায়: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্সের সরকার ও প্রেসিডেন্ট যে রাষ্ট্রীয় নগ্নতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের বিশ্বের তাবৎ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই জঘন্য ঘটনার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সরকার প্রধানের রহস্যজনক নীরবতার পিছনে কারণ কি জাতি স্পষ্ট ভাবে জানতে চায়।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির ভাষণে পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী উপরোক্ত বক্তব্য রাখেন।

সভায়এক প্রস্তাবে বিশ্ব নবীর অবমাননাকারী ফ্রান্স সরকার নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং ফ্রান্স রাষ্ট্রদূতকে জরুরি তলব করে দেশের গণমানুষের অসন্তোষের কথা জানিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভায় অপর এক প্রস্তাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মীয় অস্থিরতা উস্কে দেয়া ফ্রান্সের সকল বাণিজ্যিক পণ্য ও তাদের স্বার্থকে পরিপূর্ণরূপে বয়কট করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্ভোগের শিকার। জনগনের ম্যান্ডেটবিহীন এই সরকার জনগণের স্বার্থ ও নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জান-মাল ইজ্জত-আবরুর কোনো নিরাপত্তা নেই। এই সরকারের উচিত দ্রুততম সময়ে নিজেদের চরম ব্যর্থতার দায়ভার স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা। সভায় আগামী ৭ জানুয়ারি পার্টির জাতীয় সাধারণ পরিষদের সাধারণ অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা ফজলুর রহমান, পার্টির নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, নায়েবে আমীর প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, সহকারি অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, সমাজ কল্যাণ সম্পাদক সচিব মাওলানা এরশাদ বিন জলাল, সরকারি দফতর সচিব মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুস সাত্তার, মাওলানা দিদারুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী এবং মহাসচিব ইহতিশামুল হক সাখী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ