সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ভালো আছেন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী সুস্থ আছেন। কোনো রকম গুজবে কান না দিতে আহবান করেছেন তিনি। গতকাল বুধবার এক ফেসবুক লাইভে এ আহবান জানান তিনি।

এর আগে স্যোশাল মিডিয়ায় মাওলানা ওলিপুরী মৃত্যুবরণ করেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। একযোগে কয়েকটি আইডি থেকে স্টাটাস দেন গুজব সৃষ্টিকারীরা। এরপরই লাইভে এসে নিজের অবস্থান ও ভালো থাকার খবর জানান দিলেন তিনি।

ফেসবুক লাইভে মাওলানা ওলীপুরী বলেন, ‘আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হিতাকাঙ্খী ও শ্রোতামণ্ডলী। কিছু দুষ্ট লোক আমার জটিল অসুস্থতা অথবা মৃত্যুখবর গুজব হিসেবে রটিয়ে দিয়েছে। এরা মিথ্যুক। এরা আপনাদের আতঙ্কিত করার জন্য এবং আমাকে কলঙ্কিত করার জন্য এটা করেছে। আপনারা এদের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ