সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মার্কিন নির্বাচনে ডেমোক্রেটের ৫ মুসলিম প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্রেট থেকে মনোনীত ৫ মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথম বারের মতো নতুন পাঁচ মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্রে। মুসলিম নারীরাও রয়েছে বিজয়ীদের কাতারে।

হাফপোস্ট এর তথ্য মতে ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মৌরি টার্নার। দিলাওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদেহ। উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও ‍মুসলিম হিসেবে প্রথম বারের মতো বিজয়ী হন সামবা বালদেহ। ফ্লোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন।

বিজয়ী হওয়া প্রসঙ্গে গাম্বিয়া বংশোদ্ভূত সামবা বালদেহ বলেন, প্রথম মুসলিম হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়া অবশ্যই উত্তেজনাকর মুহূর্ত। এমন সুযোগের জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি আমি। আমার অঞ্চলের সেবার করার সুযোগ গ্রহণে আমি খুবই আগ্রহী। তবে কেবল আমার নির্বাচন কেন্দ্রিক নয়, বরং মুসলিম, আফ্রিকান ও নানা বর্ণের প্রতিনিধিত্ব করতে চাই। এছাড়া দ্বিতীয় বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় তিনটি ও নেভাদায় ছয়টি মহামূল্যবান ইলেকটোরাল ভোট আছে।

এই পাঁচ অঙ্গরাজ্যের চারটিতেই ট্রাম্প এগিয়ে থাকলেও নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রজেকশন অনুযায়ী, নেভাদায় ৭৫ শতাংশ ভোট গণনা হয়েছে, যার ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। এখানে জয় পেলে আকাঙ্ক্ষিত ছয়টি ইলেকটোরাল কলেজ ভোটই হতে পারে বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার চাবিকাঠি।

অন্যদিকে আবারও প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে নেভাদাসহ পাঁচটি অঙ্গরাজ্যের সব (৬০টি) ইলেকটোরাল ভোটই পেতে হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ৩টা নাগাদ আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইডাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেনটাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেব্রাস্কা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইও (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়াইওমিং (৩) অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে একই সময় পর্যন্ত জো বাইডেন অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলাওয়ার (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটায় (১০), নেব্রাস্কা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), অরেগন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), উইসকনসিন (১০) ও ওয়াশিংটন (১২) অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় (৩) জয় পেয়েছেন।

এদিকে পপুলার ভোটেও পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ১৮৭ ভোট। আর বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭৫ হাজার ৭৫৭ ভোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ