মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

মার্কিন নির্বাচন: বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পার করার পর ফলাফলের যে চিত্র হাতে এসেছে, তাতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের খবর অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৬৪। তার চেয়ে অনেক পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টরাল ভোট ২১৪।

ফক্স নিউজ আরও জানিয়েছে, নির্বাচনে বাইডেন আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ভোট পেয়েছেন ৭ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫২৯টি (৫০.৪ ভাগ)। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬৩টি ভোট (৪৮ ভাগ)।

এদিকে সিএনএনের মতে, বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৫৩টি এবং ট্রাম্পের ২১৩টি। বিবিসির মতে, বাইডেনের ইলেক্টরাল ভোট সংখ্যা ২৪৩টি এবং ট্রাম্পের ২১৪টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ