শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

এবার মহানবির সা. ছবি দেখিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের দৃষ্টতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে হজরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের পর এবার মহানবির সা. ছবি দেখিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন দৃষ্টতা প্রদর্শন করলো। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) সম্প্রচার করা একটি ভিডিও ফুটেজ ব্যাপকহারে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেখানো সেই ভিডিও উইঘুর অ্যাক্টিভিস্ট আর্সলান হিদায়াত টুইটারে পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখানো হয়, আরব থেকে আসা একদল প্রতিনিধি চীনের অ্যাম্বাসেডরের হাতে মহানবির (সা.) একটি চিত্র দিচ্ছে। এমনকি ওই দৃশ্যে একটি ছবি মহানবির হিসেবেও দেখানো হয়। ভিডিওটি ইন্টারনেটে পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে। হিদায়াত লিখেছেন, ওই ভিডিওতে আরব প্রতিনিধির চরিত্রে অভিনয় করা ব্যক্তি বলেছেন, আমাদের দেশের নবি মুহাম্মদের ছবি এটি। (নাউজুবিল্লাহ)

ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছেন, ফ্রান্সের বিরুদ্ধে মুসলিমরা যেভাবে পণ্য বয়কট করে চাপ সৃষ্টি করেছে, একই কাজ চীনের ব্যাপারেও করবে কিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের পর মুসলিমরা সে দেশের পণ্য বয়কট করতে শুরু করে।

তবে এই ভিডিওর ব্যাপারে এখনো চীনের দায়িত্বশীল কোনো ব্যক্তির মন্তব্য পাওয়া যায়নি। এতে করে অনেকেই মনে করছেন, চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে মহানবির সা. ছবি প্রকাশে কোনো বাধা নেই। যদিও মহানবির সা. কোনো ছবি অতীতে আঁকা হয়েছে বলে শোনা যায় না এবং বর্তমানে তার ছবি বা ব্যাঙ্গচিত্র আঁকা স্পষ্টভাবে ধর্ম অবমাননা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের জেরে সারাবিশ্বের মুসলমানরা ফ্রান্সের পণ্য বয়কট করছে। এবার চীনের কর্মকাণ্ডে তাদের পণ্য বয়কট করা হবে কি না তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

সূত্র : ওপিইন্ডিয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ