বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

এখনও দাবি ট্রাম্পের: নির্বাচনে আমিই জিতেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিহাস গড়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ২৭০টি ইলেকটোরাল ভোট ছাপিয়ে তার ঝুলিতে এখন ২৯০ ভোট। তারপরও ডোনাল্ড ট্রাম্পের দাবি, নির্বাচনে তিনিই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার রাত ১১টার দিকেই বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নির্বাচনে জিতে গেছেন বাইডেন। ফলাফল ঝুলে থাকা পাঁচটি রাজ্যের মধ্যে প্রথমে পেনসিলভানিয়া, এরপর নেভাদাতেও বিজয় নিশ্চিত হয়েছে তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, বাইডেন এপর্যন্ত ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখনও ২১৪টিই রয়েছে। তবে সংবাদমাধ্যমের খবরে বাইডেনকে জয়ী ঘোষণার সময়ই শনিবার রাতে এক টুইটে ট্রাম্প আবারও দাবি করেছেন, নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।

টুইটে তিনি বলেছেন, নির্বাচনে আমিই জিতেছি, অনেক ভোটের ব্যবধানে! এর আগে, দিনের শুরুতে এক টুইটে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের বেআইনিভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত নয়। এটা আমিও করতে পারি। আইনি লড়াই মাত্র শুরু হলো।

এর কিছুক্ষণ পর আরেক টুইটে তিনি বলেন, নির্বাচনের রাত অবধি এসব অঙ্গরাজ্যে আমার এত বড় লিড ছিল। দিন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেছে। আমাদের আইনি কার্যক্রম এগিয়ে গেলে এই লিডগুলো ফিরে আসতে পারে!

এর আগে, জর্জিয়ার ভোট নিয়ে প্রশ্ন তুলে এ রিপাবলিকান নেতা বলেন, এ রাজ্যের হারিয়ে যাওয়া সামরিক ভোটগুলো কোথায়? সেগুলোর কী হয়েছে? ভোটে হারলেও এখনই হাল ছাড়ছেন না ট্রাম্প। অবশ্য তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে এত সহজে হার মেনে নেবেন না। প্রয়োজনে আদালতে যাবেন। এখনও কাজেও সেটিই দেখাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ