সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ফলপ্রসূ আন্দোলনে সর্বদলীয় বৃহৎ ঐক্যের বিকল্প নেই: ইউসুফ সাদিক হক্কানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপনডেন্ট>

দেশের যেকোনো ইসলামী আন্দোলনকে ফলপ্রসূ করতে সর্বদলীয় বৃহৎ ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা ওলামা পরিষদ সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি।

ঐক্যের ব্যাখ্যা জানতে চাইলে আওয়ার ইসলামকে হাফেজ্জি হুজুরের বিশেষ এই মুখপাত্র বলেন, আমরা ইসলাম অবমাননার বিরুদ্ধে আন্দোলন করি, খতমে নবুওত আন্দোলন করি কিংবা নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলন করি- এসবে কিছুটা ফল পেলেও আমরা আমাদের কাঙখিত ফল অর্জন করতে পারিনা। এক্ষেত্রে আমরা বিভিন্ন দলে, ব্যানারে দলভুক্ত হয়ে ময়দানে হাজির হই-এর মাধ্যমে যে জোরালো ও ফলপ্রসূ আন্দোলন হয়না-এটা আমাদের বুঝতে বাকি নেই; বরং এতে আমাদের মধ্যে অনৈক্যের চিত্রই ফুলে উঠে।

তিনি বলেন, আমরা যদি সব মুসলমান (যারা আল্লাহ ও তাঁর রাসুল সা. কে বিশ্বাস করে এবং ভালবাসে) একই প্লাটফর্মে শামিল হয়ে আন্দোলনে নামি- ইনশাআল্লাহ- অবশ্যই আমরা এক্ষেত্রে সাফল্য পাবো।

সম্প্রতি আওয়ার ইসলামের এই কন্ট্রিবিউটরের সঙ্গে একান্ত আলাপকালে এ বিষয়ে ইউসুফ সাদিক হক্কানি পাকিস্তানের ওলামাদের কর্মপদ্ধতির প্রশংসা করে বলেন, তারা কাদিয়ানী বিরোধী আন্দোলনে সাফল্য পেয়েছে- এর পিছনে তাঁদের বৃহৎ ঐক্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা এই আন্দোলনে শুধু কওমি ওলামা-তালাবাদের দিয়েই নয়; বরং তাঁদের ভিন্ন মেরুর বেরলভী ও আরো কিছু ভিন্ন চিন্তার উপদলকে সঙ্গে করে আন্দোলন করে লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে।

ইউসুফ সাদিকের দর্শন হল- যতো দল ততো অনৈক্য। এজন্য দলের কথা ভুলে গিয়ে ইসলামী আন্দোলনে ইখলাসের সঙ্গে এক কাতারে শামিল হয়ে আমাদের ময়দানে অবতীর্ণ হতে হবে- এজন্য দেশের শ্রদ্ধেয় আলেম ওলামাদের এর সমাধানে খুব শিগগির কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি। তাঁর দাবি- এমনটি হলে (যদিও অনেক কষ্টসাধ্য) খুব শিগগির আমরা আমাদের আন্দোলনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো ইনশাআল্লাহ!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ