মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

ফেসবুকে মহানবীকে কটুক্তি: সুদিপ্ত মণ্ডলের ফাঁসির দাবিতে উত্তাল উত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

নওয়াব হাবীবুল্লাহ স্কুল এণ্ড কলেজের সহকারী অধ্যক্ষ দীপ্তি চক্রবর্তির ছেলে সুদিপ্ত মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের করার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছে উত্তরার আলেম উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার পর ৫০নং ওয়ার্ড উলামা পরিষদ উত্তরার উদ্যোগে দক্ষিণখান কাঁচা বাজার এলাকায় বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।

এসময় মুক্তিযোদ্ধা সরণী রোড, কাঁচা বাজার থেকে দক্ষিণ আজমপুর রেল ক্রসিং পর্যন্ত রাস্তাগুলো কানায় কানায় ভর্তি হয়ে যায়। কর্মসূচিতে যোগদানকারী জনতার হাতে কালেমা, কুরআনের বিভিন্ন আয়াত ও প্রতিবাদি স্লোগান সম্বলিত প্লে-কার্ড এবং ফেস্টুন দেখা যায়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সেক্টর মসজিদুত-তাকওয়ার খতিব মুফতি কেফায়েত উল্লাহ আল আজহারী।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবি সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে। অনতিবিলম্বে নওয়াব হাবীবুল্লাহ স্কুল এণ্ড কলেজের সহকারী অধ্যক্ষ দীপ্তি চক্রবর্তির ছেলে সুদিপ্ত মণ্ডলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এবং দীপ্তি চক্রবর্তিকে নওয়াব হাবীবুল্লাহ স্কুল এণ্ড কলেজ থেকে অব্যাহতি দিতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান এবং ফ্রান্স সরকারকে বিশ্বের মুসলমানদের কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আসরের নামাজের আগে শেষ হয় সমাবেশের কার্যক্রম। পরে সমাবেশস্থল থেকে নগরীর কশাই বাজার পয পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৫০নং ওয়ার্ড উলামা পরিষদ উত্তরার সভাপতি মুফতি জাকির হুসাইন কাসেমীর সভাপতিত্বে, বাইতুল মুমিন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- মোল্লারটেক কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি এমরান হুসাইন কাসেমি, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি শওকাত কাসেমি, মুফতি আমিরুল ইসলাম, মাওলানা ইউসুফ শরীফ, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা গাজী মাসুদুর রহমান ,মাওলানা মাহদী, মুফতি ফয়সাল মাহমুদ, হাবিবুল্লাহ সিরাজ, মাওলানা ফজলুল হক, মুফতি মনিরুল ইসলাম, মুফতি নুরে আলম সিদ্দিক, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা সাইফুদ্দীন আহমেদ খন্দকার, মাওলানা সুহাইল আহমেদ, হাফেজ আবু ইউসুফ, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ