শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সুদানের বিশ্ববিখ্যাত কারি নূরিন সিদ্দীকের ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের কৃতি সন্তান, বিশ্ব বিখ্যাত ক্বারী, একাধিকবার আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী শায়েখ নূরীন মুহাম্মদ সিদ্দিক তিনি গতকাল সুদানের উত্তরাঞ্চল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সফরসঙ্গীসহ তিনজন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

তিনি একাধিক রেওয়ায়েতে সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করতেন৷ খুরতুম ও তাঁর বাইরেও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি তারাবীতে কোরআন তিলাওয়াত করতেন কান্নাভেজা কণ্ঠে৷ মুসল্লিগন মুগ্ধ হতেন তাঁর তিলাওয়াতে৷

সুদানের চ্যানেলগুলোতেও তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন৷ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কোরআনি খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেন৷ পৃথিবীখ্যাত এই ক্বারীর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী শোকবার্তা প্রেরণ করেছেন৷

সেইসাথে আজ শনিবার এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর আমিনুল আম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি বলেন, শায়েখ নূরীন মুহাম্মদ সিদ্দিক রহ. এর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই হৃদ্ধতাপূর্ণ, আচার আচরণে খুবই উন্নত ছিলেন, আমি এ ক্বারীর তিলাওয়াত যতবার শুনেছি আবেগে আপ্লুত হয়েছি, অর্থের দিকে খেয়াল করে তিনি যেভাবে তিলাওয়াত করতেন সবার অন্তরই বিগলিত হতো, হঠাৎ তাঁর মৃত্যুর সংবাদ শুনে হৃদয়ে শূণ্যতা অনুভব হচ্ছে। তার মৃত্যুতে বিশ্ব হাড়ালো একজন প্রকৃত হামিলে কোরআনকে এবং আল্লাহ ভীরু এক কিংবদন্তি ক্বারীকে। যা কখনো পূরণ হবার নয়।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিব মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনায় দোয়া ও তাঁর পরিবারকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ