সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

চট্টগ্রামে হিন্দু সংগঠনের উস্কানিমূলক বক্তব্যে আইনগত ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হিন্দুসংঘের ব্যবস্থাপনায় হেফাজত ও ইসলামী আন্দোলন নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক শ্লোগানের প্রতিবাদে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

আজ (৮ নভেম্বর) রোববার বিষয়টির সুস্থ সুরাহা ও আইনি ব্যবস্থাপনার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে দলের নেতৃবৃন্দ।

জানা যায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নামক সংগঠনের কতিপয় উগ্র কর্মীদের চরমোনাই ও হেফাজতকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান বিষয়ে প্রতিকার প্রসঙ্গে, জেলা প্রশাসক মুহাম্মাদ ইলয়াস হোসেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দেকে আশ্বস্ত করেন, এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল বিষয়টি খতিয়ে দেখবেন ও দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমি আলেম ওলামাদের বিরুদ্ধে আন্দোলন করেছে চট্টগ্রাম জাগো হিন্দু পরিষদ। এ আন্দোলনে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা ইসলামি দলগুলো নিয়ে উগ্র ও সহিংস স্লোগান দিয়েছে।

মৌলবাদের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও, হেফজাতের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, ‘হেফাজতের গালে গালে, জুতা মারো তালে তালে, চরমোনাইর গালে গালে, জুতা মারো তালে তালে, কওমির দালালেরা, হুঁশিয়ার সাবধান ধইরা ধইরা জবাই কর, একটা দুইটা জবাই কর। জাগো হিন্দু পরিষদের ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে তাদের এসব স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় হুজুরদের জঙ্গি আখ্যা দিয়ে আরও নানান উগ্র স্লোগান দিতে শোনা গেছে দলটির নেতাকর্মীদের। দলটির একজন নেতা রানা দাশ গুপ্তসহ আরও অনেক নেতারাও ইসলাম ও ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে উগ্র ও সহিংস ভাষণ দিয়েছে। গত কয়েকদিন ধরে দেশে একের এক নবীজি সা. ইসলাম ও কোরআন অবমাননা করে আসছে বাংলাদেশের উগ্র হিন্দুরা। ধর্ম অবমাননা করায় কয়েকজন উগ্র হিন্দুকে পুলিশ গ্রেফতারও করেছে। তারা নবী সা. হযরত আয়েশা রা. ও কোরআন শরীফ নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।

অনেকদিন ধরে এসব উগ্র হিন্দুরা ধারাবাহিকভাবে ইসলাম অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধাচারণ করে আসছে। অপর দিকে তারাই আবার মুসলিমদের ঘৃণার পাত্র হবার অভিযোগ করছে।

সংগঠনটির পেজে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এদের ভেতর অমুসলিম-হিন্দুদের প্রতি ঘৃণা, ভিন্নমতের মানুষদের ঘৃণা ইনপুট করেছে আর প্রশাসন, সরকার নিরবে দেখে গেছে আমরা দেখেছি। এখন এরা দানবে পরিণত হয়েছে। এই দানবদের নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ