শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

জো বাইডেন ও কমলা হ্যারিসকে বিশ্ব নেতাদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তায় ওবামা লেখেন, ‘বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন।’

তিনি লেখেন, ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।’

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘অভিনন্দন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন জেতার জন্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসের নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ঐতিহাসিক অর্জন।’

যুক্তরাষ্ট্রকে গুরত্বপূর্ণ বন্ধু দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকা আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। জলবায়ু, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ এক বার্তায় জো বাইডেনের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র দাবি করে বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কোস্তার জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে জলবায়ু ও বৈশ্বিক নিরাপত্তা এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো বিপুল ভোটে বিজয়ী হওয়ায় জো বাইডেনের এ বিজয় ঐতিহাসিক বলেছেন।

ভারতের প্রধান বিরোধী কংগ্রেস দলের সিনিয়র নেতা রাহুল গান্ধী বাইডেন অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে তিনি আমেরিকা এখন বুদ্ধিমানের মতো দিকনির্দেশনা দেবে।’

অভিনন্দন বার্তা যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং মিত্র। আমরা এমন একটি সম্পর্ক ভাগ করি যা বিশ্ব মঞ্চে অনন্য। আমি সত্যিই আপনার দুজনের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা করছি।’

স্কটল্যান্ডের ফার্স্ট মন্ত্রী নিকোলা স্টারজন, গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

জার্মানির মন্ত্রী হাইকো মাশ অভিনন্দন জানিয়ে টুইটারে বলেছেন, ‘অবশেষে আমাদের কাছে সব স্পষ্ট হলো। আমরা পরবর্তী মার্কিন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রত্যাশায় রয়েছি। আমরা একটি নতুন ট্রান্স এ্যাটল্যান্টিক শুরু, একটি নতুন চুক্তির জন্য সহযোগিতায় চাই।’

জিম্বাবুয়ের রাষ্ট্রপতি ইমারসন মানাঙ্গগওয়া, প্যারিসের মেয়র আন হিডালগোসহ আরো অনেক বিশ্বনেতা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ