সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ভারত ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্ত রক্ষা করতে বিজিবিকে আধুনিক করে তুলতে সরকার সবকিছুই করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ভিডিও কনফারেন্সে বিজিবির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজিবির এয়ার উইং-এ দুটি হেলিকপ্টার অন্তর্ভুক্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজিবি যাতে বিশ্বের অন্যান্য বাহিনীর সাথে তাল মিলিয়ে চলতে পারে সেভাবেই গড়ে তোলার কাজ করছে সরকার। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

‘স্থলসীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে করে যান। আইনও তিনি পাস করে যান। কিন্তু ভারত তখনো করেনি। পঁচাত্তরের পর জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে তারা কখনোই আমাদের এই সীমান্তচুক্তি বাস্তবায়ন অথবা সীমান্ত নির্দিষ্ট করতে কখনো উদ্যোগ গ্রহণ করেনি।’

করোনা ভাইরাসের সংক্রমণেরোধে দায়িত্বপালনের সময় বিজিবির প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলে, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। নতুন জনবলসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে আরও বিওপি স্থাপন করা হবে। এছাড়া বাহিনীর জন্য ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ