সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

লামায় চোলাই মদসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলায় অভিনব কায়দায় পাচারকালে দেশীয় তৈরি চোলাই মদসহ তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- লোহাগাড়া উপজেলার কলা উজানের সুখছড়ি গ্রামের বাসিন্দা সুজন দাশ (৩৫), জুয়েল দাশ (৪০) ও সিএনজি চালক ইয়াকুব আলী (৫০)।

সূত্র জানায়, একটি চক্র সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়া এলাকার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া থেকে চোলাই মদ সংগ্রহের পর কোমল পানীয় ইউরো ও স্প্রাইটের বোতল ভর্তি করে পাচার করছে। এমন সংবাদেরভিত্তিতে ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার রাত ৯টার দিকে সড়কের হাসনাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় লোহাগাড়া মুখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০ লিটার (মদ ভর্তি ২০০টি বোতল)সহ তিনজনকে আটক করে পুলিশ।

মদসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ