মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আজ রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে সংসদ। বঙ্গবন্ধুর জীবদ্দশায় সংসদের দু’টি বিশেষ বৈঠক বসলেও এটাই হবে প্রথম বিশেষ অধিবেশন।

রাষ্ট্রপতি মুহা. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ অক্টোবর একাদশ জাতীয় সংসদের এই দশম অধিবেশনটি আহ্বান করেন। ২০২০ সালের পঞ্চম এ অধিবেশনটিকে মুজিববর্ষের বিশেষ অধিবেশন হিসেবে আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

অধিবেশনের প্রথম দিনের বৈঠকটি চলবে সাধারণ অধিবেশনের আদলেই। ওইদিন অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হবে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। সংসদ অধিবেশন না থাকাকালে অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকে সেটি উপস্থাপনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিশেষ অধিবেশনের মূল পর্ব শুরু হবে সোমবার। এদিন সন্ধ্যায় সংসদে স্মারক বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের আগে স্বদেশে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ২০ মিনিটের ভাষণটি প্রচার করা হবে। রাষ্ট্রপতিও ভাষণটি শুনবেন। রাষ্ট্রপতির ভাষণের পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব আনা হবে। ঐ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে তা পাশ করা হবে। বিশেষ অধিবেশনটি চার কার্যদিবস চলতে পারে।

সংসদ কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে উপযুক্ত জায়গায় জাতির জনকের প্রতিকৃতি মর্যাদার সঙ্গে প্রদর্শন ও সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আদেশ দিয়েছে হাইকোর্ট। আগস্টে হাইকোর্টের দেওয়া ওই আদেশের কপি পাওয়ার পরপরই অধিবেশন কক্ষে ছবি টাঙিয়েছে সংসদ কর্তৃপক্ষ। তবে এরমধ্যে সংসদের অধিবেশন হয়নি। বিশেষ অধিবেশনই হবে প্রথম অধিবেশন, যেখানে সংসদ কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকবে। এর মাধ্যমে সংসদ সদস্যরাও প্রথমবারের মতো অধিবেশন কক্ষে জাতির পিতার ছবি দেখবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ