সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সম্প্রীতির বিরুদ্ধে হিন্দুদের এমন উস্কানি নজিরবিহীন: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের’ মিছিল ও সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী সংগঠন, দল, আলেম-উলামা ও মাদ্রাসার বিরুদ্ধে ভয়ঙ্কর উসকানিমূলক সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে এমন নগ্ন উস্কানী নজিরবিহীন।

আজ রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি প্রশ্ন তুলে আরও বলেন, এসব কি ভদ্র, সভ্য ও সহনশীলতার শ্লোগান, সম্প্রীতির শ্লোগান, শান্তির শ্লোগান? আমরা তাদের এমন নগ্ন উসকানীমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, তারা যেভাবে ভারতে ইসলামবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের ব্র্যান্ডেড স্লোগান ‘জয় শ্রীরাম’ বলে ‘কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দিল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, তারা কি এর মাধ্যমে বাংলাদেশে একটা হিন্দু ধর্মযুদ্ধ বা ক্রুসেড শুরুর আহ্বান জানাতে এটা করেছিল?

আল্লামা কাসেমী বলেন, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে কারা আধিপত্য কায়েমের সুযোগ করতে এসব করাচ্ছে, দেশবাসী সহজেই বুঝতে পারছে। উপরন্তু আগামী কয়েক মাসের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে যে রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিজিপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে দাঙ্গা-ফ্যাসাদ তৈরি করে সেখানে মুসলিম বিরোধী উন্মাদনা সৃষ্টি করতে দেশটির গোয়েন্দারা এসব করাতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ