সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইয়াবাসহ যাত্রাবাড়ী থানার এএসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানার এএসআই আব্দুল আজিজকে ১৪৮ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১০। রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর গেন্ডারিয়া থানার মিল ব্যারাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গতকাল রাতেই গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‌্যাব। আজ সোমবার সকালে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, রোববার রাতে র‌্যাব-১০ এএসআই আজিজকে থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ