শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দেশের সব মসজিদে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ)-এর বিস্তার মোকাবেলায় দেশের সকল মসজিদে মুসল্লিদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার, (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ) পরিস্থিতিতে দেশের মসজিদসমূহে আগত মুসল্লিদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করার আহবান জানানো হচ্ছে।

এ বিষয়ে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

ক) মসজিদে সকল মুসল্লীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে। বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন।

খ) কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ