শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ময়মনসিংহে ব্রিফকেস বন্দী নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেস বন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় একটি কাললভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয়রা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে। ব্রিফকেস দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায় ভেতরে অপ্রকৃতস্থ নারীর লাশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, ব্রিফকেসবন্দী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ