শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দুই র‌্যাব সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তে অভিযান চালানোর সময় দুই র‌্যাব সদস্যকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে বিএসএফের কাছে।

আজ মঙ্গলবার দুপুর আড়ইাটার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার-১ এর কাছ থেকে আটক হন তারা। আটকরা হলেন, র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহ-অধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-আমতলী স্বরসতীপুর সীমান্তের মন্ডলপাড়া এলাকায় পাঁচজন র‌্যাব সদস্য দুই দলে ভাগ হয়ে মাদকের বিরুদ্ধে সিভিল পোশাকে অভিযানে যায়। একটি দলে ছিল দুজন এবং আরেকটি দলে তিনজন। কিন্তু ভুলে ভারতের সীমানার অভ্যন্তরে প্রবেশ করেন তারা।

সেখানে তিনজন র‌্যাব সদস্য ভারতীয় নাগরিক ইসরাফিলের ছেলে মিলনকে আটক করেন। এ সময় ইসরাফিল চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন মিলে মিলনকে ছিনিয়ে নিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় সেখানে থাকা তিনজন র‌্যাব সদস্য নিজেদের রক্ষার্থে একটি গুলি করে কৌশলে পালিয়ে আসে। গুলির শব্দ শুনে অপর প্রান্তে থাকা দুজন র‌্যাব সদস্য তাদের সঙ্গীদের উদ্ধারে এগিয়ে যান। ততক্ষণে ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা হাজির হলে স্থানীয় জনগণের সহায়তায় ওই দুই র‌্যাব সদস্যকে আটক করে তাদের ভারতীয় সমজিয়া ক্যাম্পে নিয়ে যায়।

এ ব্যাপারে ২৯ বিজিবি এবং র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্প থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ