বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

মিয়ানমারের নির্বাচনে ২ মুসলিম প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে গত রোববার ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এতে জয়লাভ করেছে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

সবাইকে চমকে দিয়ে জয়ী হয়েছেন দলটির দুই মুসলিম প্রার্থীও। রোহিঙ্গা মুসলমানদেরকে উচ্ছেদ করা দেশটিতে এমন বিজয় কিছুটা অবাক হওয়ার মতো ঘটনা।

মিয়নমার টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই প্রার্থীর একজন নারী আরেকজন পুরুষ। পাবেডন শহরের আসন থেকে জয়ী হয়েছেন ইউ সিথু মাউং। অন্যদিকে শিংগাই শহরের আসন থেকে জয়ী হয়েছেন দও উইন মেয়া মেয়া। দুই প্রার্থীই প্রতিপক্ষকে হারিয়েছেন বিশাল ভোটের ব্যবধানে।

উল্লেখ্য, মিয়ানমারে সামরিক শাসন শেষ হওয়ার পর ২০১৫ সালে প্রথম দফা গণতান্ত্রিক নির্বাচনে জয় পেয়েছিল এনএলডি। দেশের অভ্যন্তরে বিপুল জনপ্রিয় দলটি এবারও জয় পেলো। যদিও গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে দলটির ভাবমূর্তি অনেকটাই খারাপ। এদিকে, নির্বাচনের ফল মেনে নিয়েছে সেনাবাহিনীও। দেশটির নিয়ামানুযায়ী, সেনাবাহিনীর সঙ্গে জয়ী দলকে ক্ষমতা ভাগাভাগি করতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ