সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আগামী রবিবার হেফাজতের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নতুন কমিটি আসছে আগামী রবিবার (১৫ নভেম্বর)। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের এ কাউন্সিল হবে।

২০১০ সালের ১৯ জানুয়ারী দারুল উলুম হাটহাজারী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে গঠিত হয়েছিল চট্টগ্রাম কেন্দ্রীক অরাজনৈতিক ইসলামী সংগঠন ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’। সেই সম্মেলনে প্রয়াত আল্লামা শাহ্ আহমদ শফি সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর মনোনীত হন। পরবর্তীতে রাসুলের সা. অবমাননা, নারী উন্নয়ন নীতিমালা ও ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে হেফাজতের আত্মপ্রকাশ হলেও ২০১৩ সালে ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্ত্বর অবরোধের মাধ্যমে সংগঠনটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। এরপর গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) প্রয়াত হোন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফি রহ.। শূন্য হয় কওমি মাদরাসা কেন্দ্রীক অনেকগুলো পদ। এর মাঝে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর পদ অন্যতম। আগামী রবিবার (১৫ নভেম্বর) হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে এ পদ পূরণ করা হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ‘আগামী ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরাই ঠিক করবেন কে হবেন প্রয়াত আল্লামা আহমদ শফি রহ. এর স্থলাভিষিক্ত।

জানা গেছে, কাউন্সিল উপলক্ষে সারাদেশ থেকে কওমি অঙ্গের শীর্ষ আলেমরা কাউন্সিলে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে হেফাজত নেতাদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে।

আরও জানা গেছে, আগামী রোববার সকাল ১০টা থেকে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে হেফাজতের সম্মেলনে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজত সূত্রে জানা যায়, হেফাজতের নতুন আমির হিসেবে সবার গ্রহণযোগ্য এবং রাজনৈতিক কোনো অভিলাষ নেই বলে বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম বিবেচনার শীর্ষে রয়েছে। এ ছাড়া সংগঠনটির মহাসচিব পদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূর হোসাইন কাসেমী, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা শেখ আহমদ, ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান ও ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হকের নাম আলোচনায় রয়েছে বলে হেফাজতের একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

অন্যদিকে, সংগঠনটির শুরুর দিকে নানা কারণে সরে দাঁড়ানো কওমি অঙ্গনের শীর্ষ বেশ কয়েকজন আলেম পুনরায় যুক্ত হচ্ছেন। এদের মধ্যে পটিয়া আল-জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদরাসার আল্লামা আবদুল হালিম বোখারী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আরশাদ রাহমানি ও চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসার পরিচালক আল্লামা সুলতান যওক নদভী অন্যতম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ