নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>
খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়াস্থ মদিনাতুল উলুম মাদরাসার কম্পাউন্ডে ৪তলা বিশিষ্ট "মসজিদুল আবরার" এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামেয়া ওবায়দিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা সালাউদ্দিন মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফ সওদাগর, সেক্রেটারি মুহা. নুরুল আলম, শামসুল আমিন খান, জাহাঙ্গীর আলম বাদশা, মুহা. নাসির উদ্দিন মুহা. কামাল উদ্দিন, মুহা. ইউসুফ, খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জেলা বেফাকের সেক্রেটারি মাওলানা নোমান, মাওলানা সালেহ আহমদ হক্কানী, মাওলানা নুরুল কবির আরমান, মাওলানা রেজাউল করিম মিছবাহ, মাওলানা শহিদুল ইসলাম।
মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম চকরিয়া, মাওলানা মোস্তফা, মাওলানা হাফেজ দেলোয়ার হুসাইন, সোয়েব খান, মুহা. ইসমাইল, আব্দুস সালাম, মুহা. ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ, মাস্টার রফিকুল ইসলাম মুহা. আনিসুর আলম অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
-এএ