সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

র‌্যাব সদস্যদের ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে তুলে নিয়ে যাওয়ার নয় ঘণ্টা পরে দুই র‌্যাব সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, গতকাল রাত ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে র‌্যাব সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। উপজেলার বি-আমতলী সরস্বতীপুর সীমান্ত এলাকায় অভিযানে যাওয়া দুই র‌্যাব সদস্যকে গতকাল দুপুর ২টার দিকে তুলে নিয়ে যায় বিএসএফ।

গতকাল সাদা পোশাকে পাঁচ জন র‌্যাব সদস্য মোটরসাইকেলে সীমান্ত এলাকা সমজিয়া মণ্ডলপাড়ায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। মাদক চোরাকারবারিরা পালিয়ে পাশেই ভারতের একটি গ্রামে আশ্রয় নেন। র‌্যাব সদস্যরা ভুল করে ওই গ্রামে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা দুই জন র‌্যাব সদস্যকে আটক করেন— বলেন আশিক বিল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ