বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সৌদি আরবে বোমা হামলা, ফ্রান্সের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ হামলার ঘটনাটি ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এসময় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ফ্রান্স এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থারত তার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। তবে হামলা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ফ্রান্সের বিদেশমন্ত্রক বলেছে, স্মরণ সভায় ইউরোপীয় কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন।

জেদ্দায় একটি অমুসলিম সমাধিতে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ