মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

করোনায় হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবহন কোম্পানি হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, করোনার পজিটিভ রিপোর্ট আসার পর জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

ঢাকার আমিন বাজারের বাসিন্দা জয়নাল আবেদিনের বয়স হয়েছিল ৮৭ বছর। তার লাশ আমিনবাজারে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান।

হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান, জয়নাল আবেদিনের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ