বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

জেদ্দায় বোমা হামলার পর এবার নেদারল্যান্ড সৌদি দূতাবাসে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের জেদ্দায় একটি অমুসলিম সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার পরই নেদারল্যান্ডের হেগে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের দিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৬টার আগে এ ঘটনা ঘটে জানিয়ে ডাচ পুলিশের মুখপাত্র স্টিভেন ভ্যান স্যান্টেন বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

এবিসির এক খবরে বলা হয়, পুলিশ অফিসাররা দূতাবাস ভবনের বাইরে বেশ কয়েকটি বুলেটের সন্ধান পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো ভবনের জানালায় বুলেটের আঘাতে গর্ত হয়ে যাওয়া চিহ্ন দেখিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। ইতোমধ্যে পুলিশ সাক্ষীদের জন্য আবেদন করেছে।

সৌদি দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি। এর আগে সম্প্রতি সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারণা করা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্স সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষ ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ হামলা হয়ে থাকতে পারে।

গতকাল বুধবারও সৌদি আরবের জেদ্দায় একটি অমুসলিম সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ