শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দেশের সব হাসপাতাল পরিদর্শন শুরু করতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার জরুরি ভিত্তিতে দেশের সব হাসপাতাল পরিদর্শন শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, সারা দেশে অনুমোদিত এবং অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়োগনস্টিক সেন্টারগুলো জরুরি ভিত্তিতে তালিকা চেয়ে সেগুলো পরিদর্শন করা হবে।

গত ৯ অক্টোবর হাসপাতালের কর্মীদের ধস্তাধস্তিতে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যেকোনো মৃত্যু দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের একজন পুলিশ অফিসার এভাবে মারা যাবেন এটা কারোরই কাম্য নয়। এ ঘটনার জন্য আমরা দুঃখিত, অনুতপ্ত।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, লাইসেন্সের বাইরে অনেক হাসপাতাল রয়েছে, ‘এগুলোর হিসাব পেতে গত পরশু দিন ইমার্জেন্সি মিটিংয়ে প্রত্যেক বিভাগীয় পরিচালককে তিন কর্ম দিবসের মধ্যে তাদের এলাকার মোট লাইসেন্স এবং আন-লাইসেন্সের লিস্ট আমাদেরকে দেবেন।’

সারা দেশে লাইসেন্সসহ মোট ৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে হাসপাতাল ২ হাজার ১৩০টি, ডায়াগনস্টিক সেন্টারে ৩ হাজার ৮৫৬টি এবং ৮১টি ব্লাড ব্যাংক রয়েছে।
-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ