বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করে যুগের হাতেম তাই ভারতের প্রেমজি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন দেশটির বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিম প্রেমজি। চলতি ২০২০ সালে ভারতে দান তথা জনহিতৈষীর তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, চলতি বছর তিনি দান করেছেন ৭ হাজার ৯০৪ কোটি ভারতীয় রুপি। ৭৫ বছর বয়সী এই মুসলিমের প্রতিদিনের হিসাবে দানের পরিমাণ ২২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি টাকার বেশি।

এনডিটিভির গতকাল বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এডেলগিভ হিউরান ইন্ডিয়া ফিলানথ্রোপি লিস্ট ২০২০- অনুযায়ী শীর্ষ স্থানে রয়েছেন আজিম প্রেমজি।

এক টুইট বার্তায় আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি বলেছেন, তার বাবা সব সময় বিশ্বাস করেন যে, তার সম্পদের মালিক তিনি নন। বরং তিনি এসব সম্পদের একজন তত্ত্বাবধায়ক মাত্র।

রিশাদ আরো বলেন, আমরা যে সমাজে বসবাস করি এবং কাজ করি, সেই সমাজও উইপ্রোর অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাদার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সমাজসেবায় তার দানের পরিমাণ ৭৯৫ কোটি রুপি। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির দানের পরিমাণ ৪৫৮ কোটি রুপি। এজন্য অনেকে তাকে ভারতের হাতেম তাই বলে থাকেন।

উল্লেখ্য, আজিম হাশিম প্রেমজি ১৯৪৫ সালের ২৪ জুলাই ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মাদ হাশেম প্রেমজি। মার্কিন বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুযায়ী ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় নিজের নাম রাখতে সক্ষম হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ