বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হলেন দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। বুধবার (১১ নভেম্বর) তাকে নিয়োগ দেয়া হয়।

বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বলছে, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন সালমান বিন হামাদ আল খলিফা। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খালিফা বিরোধীদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশুনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

শেখ সালমান বিন হামাদ আল খালিফা দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে আনার পর তার দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে নির্দিষ্ট সংখ্যক আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার দাফনের কাজ শেষ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ