সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

রাজধানীর নয়াটোলা থেকে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াটোলা একটি ভবন থেকে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশের ওই বাড়ি থেকে লাশ দু'টি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

নিহতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও শাহারাত ইসলাম আরিন (১৪)। তাদের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় এলাকায়।তারা মগবাজার নয়াটোলা ল্যাব অফিসের পাশের ওই ভবনে পরিবারসহ ভাড়া থাকতেন ।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আলী আজম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ হলেই বাবা-ছেলের মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নয়াটোলার ১৮১/ডি নম্বর ভবনের পঞ্চম তলায় থাকতেন স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন খাইরুল ইসলাম সোহাগ। দুপুর আড়াইটার দিকে সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজার করে ফেরেন। তবে বাসায় ঢুকতে গিয়ে তিনি দরজা ভেতর থেকে বন্ধ পান। তখন স্বামী ও ছেলেকে অনেক ডেকেও সাড়া পাননি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে ভবনের নিরাপত্তাকর্মী মোহাম্মদ হোসেন গিয়ে পুরনো চাবি দিয়ে দরজার তালা খুলে দেন। এরপর ড্রয়িং রুমে সোহাগকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। আর পাশের ঘরে একইভাবে ঝুলছিল ছেলে আরিনের নিথর দেহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ