বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা বার্তা পাঠালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কয়েকদিন ধরেই বাইডেনকে নিয়ে পরিষ্কার কোনো অবস্থান জানাচ্ছিল না চীন। তবে প্রতিক্ষার অবসান হলো। নীরবতা ভাঙ্গলো চীন। নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে আজ শুভেচ্ছা জানিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।

ডোনাল ট্রাম্পের সঙ্গে কখনোই সম্পর্ক ভাল ছিল না চীনের। সেই রেশ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট হন- সেটা চায়না চীন। তবে চীনের পক্ষ থেকে একথা অস্বীকার করে আসছে।

সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। আমরা প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।’

তবে কী কারণে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে সময় নেওয়া হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য না করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতি ভোটের ফল র্নিধারণ করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ