শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, বিশেষত ঈর্ষণীয় হারে জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনীতির অন্যান্য সূচকসমূহের অব্যাহত ঊর্ধ্বমুখী গতির প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার । জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মান প্রেসিডেন্টের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফেডারেল প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এই প্রশংসা করেন।

এ অনষ্ঠানে ছিল সীমিত পরিসরে গার্ড অব অনার, দর্শনার্থী বই-এ স্বাক্ষর, জার্মান প্রেসিডেন্টের নিকট পরিচয়পত্র হস্তান্তর, তাঁর সাথে সস্ত্রীক ফটো সেশন, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশ ও জার্মানির পতাকা উত্তোলন এবং জার্মান প্রেসিডেন্টের সাথে দশ মিনিটের একান্ত বৈঠক। একান্ত বৈঠকে জার্মান প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত জার্মান প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং এখানে তার অবস্থানকালে জার্মান সরকারের সকল ধরনের সমর্থন কামনা করেন।

জার্মান প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, বিশেষত ঈর্ষণীয় হারে জিডিপির প্রবৃদ্ধি এবং অর্থনীতির অন্যান্য সূচকসমূহের অব্যাহত ঊর্ধ্বমুখী গতির প্রশংসা করেন। এ প্রসঙ্গে জার্মান প্রেসিডেন্ট সম্প্রতি আইএমএফ কর্তৃক বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি ভারতের তুলনায় বেশি হবে বলে যে প্রক্ষেপন করা হয়েছে তাঁর উল্লেখ করেন।

এছাড়া জার্মান প্রেসিডেন্ট  বর্তমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাঁদের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ