শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মির্জা ফখরুলের কথায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘‘বাস পোড়ানোর ঘটনা পূর্বপরিকল্পিত,। এ কথাকে সমর্থন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব এ কথাটি সত্য বলেছেন। তারা পূর্ব পরিকল্পনা করেই আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছেন।’

আজ দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমকে তথ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বাসে আগুন দেয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। ২০১৩-১৪ সালেও দেশে এমন বাস পোড়ানোর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আন্দোলনের নামে গণপরিবহনে নিক্ষেপ করা হয়েছে পেট্রোল বোমা। পুড়িয়ে মারা হয়েছে শত শত মানুষকে। গতকালের এ ঘটনার সঙ্গেও যে বিএনপি ও তার দোসররা যুক্ত তা সহজেই অনুমান করা যায়। জনগণকে সঙ্গে নিয়ে এসব নাশকতা মোকাবেলা করা হবে ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ