বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

মিশরের সিনাইয়ে কপ্টার বিধ্বস্তে মার্কিনসহ ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে শান্তিরক্ষা মিশনে থাকা বহুজাতিক সামরিক বাহিনী ও পর্যবেক্ষকদের (এমএফও) বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৫ মার্কিন সেনাসহ ৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

গতকাল বৃহস্পতিবার দেশটির সিনাই উপত্যকার শারম আল শেখ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় এমএফও। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫ জন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, এক জন ফ্রান্সের এবং একজন চেক রিপাবলিকের সেনা সদস্য। এ ছাড়া আহত ব্যক্তিও মার্কিন সামরিক বাহিনীর সদস্য। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে সিনাই উপত্যকার শান্তিরক্ষা মিশন চালাচ্ছে এমএফও। এ মিশনে রয়েছে ১২টি দেশের ১ হাজার ১৫৪ জন সেনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ