বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যায়িত করলো সৌদি উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন।। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, আরব বিশ্বের সক্রিয় ধর্মীয় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে।

আল আরাবিয়া জানায়, বিবৃতিতে উলামা পরিষদ বলে, সংগঠনটি ইসলামী নীতি আদর্শের তুলনায় দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়। এটি ধর্মের আড়ালে রাষ্ট্রদ্রোহিতা বিচ্ছিন্নতাবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে।

সৌদি বার্তা সংস্থা 'এসপিএ' জানায়, গত মঙ্গলবার সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সভাপতি, গ্রান্ড মুফতি আব্দুল আযীয বিন আব্দুল্লাহ, পরিষদের অন্যান্য বিশিষ্ট সদস্য কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা উঠে আসে। বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভাজন ও বিভেদ তৈরি থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন।

বিশিষ্ট আলেমদের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ ওলামা পরিষদ ব্রাদারহুড সম্পর্কে তাদের কঠোর অবস্থানের স্বপক্ষে কোরআনের আয়াত ও হাদীস উপস্থাপন করে সংগঠনটির বিরুদ্ধে এ দাবি উত্থাপন করেন, বর্তমানে মুসলিম ব্রাদারহুড একটি শীর্ষস্থানীয় সংগঠন,যা ইসলামী দিকনির্দেশনা থেকে সম্পূর্ণ বিচ্যুত। তারা রাষ্ট্রপ্রধানদের সাথে বিবাদে জড়ানো, তাদের বিরুদ্ধে বিদ্রোহকরণ, বিভিন্ন দেশে অরাজকতা সৃষ্টি সহ শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে নষ্ট করতে মরিয়া।

ওলামা পরিষদের নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, মুসলিম ব্রাদারহুড মুসলিম সমাজকে জাহিলি যুগের মডেল হিসেবে অভিহিত করে। পাশাপাশি তারা আরো বলেন, সংগঠনটি শুরু লগ্ন থেকেই ইসলামী আকীদা বিশ্বাস এর প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেনি।কোরআন সুন্নাহর জ্ঞানার্জনের প্রতিও ছিল অনাগ্রহী। দলটির একমাত্র লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। এ দলের ইতিহাস সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহিতায় ভরপুর।

সর্বোচ্চ ওলামা পরিষদ দলটির বিরুদ্ধে আরো অভিযোগ তোলেন, বর্তমানে সন্ত্রাসী ও চরমপন্থী যত দল রয়েছে, সবগুলোর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে মুসলিম ব্রাদারহুড। এ দল সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে ওলামা পরিষদ উল্লেখ করেন, আমাদের সুচিন্তিত, চূড়ান্ত সিদ্ধান্ত হলো, মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য শরীয়ত বিরোধী। সুতরাং তাদের ব্যাপারে সকলের সতর্ক থাকতে হবে। কেউ তাদের সংগঠনের যোগ দেবে না। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেনা। সূত্র: উর্দূ আল- আরাবিয়্যা নেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ