সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

রাসূল সা. নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দোহারে মোটর সাইকেল র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী মোটর সাইকেল র‍্যালির আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার শাখা। ১৩ নভেম্বর শুক্রবার সকালে নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র‌্যালিটি বের হয়ে দোহারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভ্রাম্যমাণ নাতে রাসূল সা. এর আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সেক্রেটারী মো সুলাইমান বেপারি, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, দোহার শাখার আহবায়ক মাওলানা মনির মাহমুদ, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাওলানা জুনাইদ আহমাদ,মাওলানা ওমর ফারুক প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ